আপডেট: November 13, 2023
চরফ্যাসন( ভোলা) প্রতিনিধি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা- ৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, বিএনপি যখন একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সমৃদ্ধশালী করতে একের পর এক মেগা উন্নয়ন করেছেন। বিএনপির দেশবিরোধী কান্ড মানুষ ঘৃণা করে। এই ভয়ে বিএনপি নির্বাচনে আসতে চায় না।
তিনি সোমবার ( ১৩ নভেম্বর ) দুপুরে চরফ্যাসন উপজেলার আসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এমপি জ্যাকব আরো বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ঘরে ঘরে বিদ্যুৎ পৌছেছে, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, মানুষের কাজ বেড়েছে, সরকার পরিচালনায় দক্ষতার কারণে এদেশের মানুষ আওয়ামী লীগ ছাড়া অন্যকাউকে ক্ষমতায় দেখতে চায়না। আসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরে আলম মাষ্টারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিলিটারী।

