১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

বিএনপির জন্য ১০ হাজার মাস্ক পাঠালো চীনের কমিউনিস্ট পার্টি

আপডেট: এপ্রিল ২২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় বিএনপিকে মাস্ক দিয়েছে চায়না কমিউনিস্ট পার্টি।বুধবার বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকার চীন দূতাবাস থেকে সেগুলো সংগ্রহ করেছে।

অনলাইন ডেস্কঃ বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, চীনা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে মাস্ক পাঠানোর বিষয়টি অবহিত করা হয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদকে।

তিনি জানান, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীন দূতাবাসে দলের তিনজন প্রতিনিধিকে পাঠান করোনার সুরক্ষা সামগ্রী ১০ হাজার মাস্ক গ্রহণ করতে।বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ এবং বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক রিয়াজ উদ্দিন নসু এই সামগ্রী গ্রহণ করেন।

প্রতিনিধি দলের হাতে মাস্ক তুলে দেন চীন দূতাবাসের দুজন কর্মকর্তা।প্রতিনিধি দলের নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের পক্ষ থেকে চীনা কমিউনিস্ট পার্টিকে মাস্ক দেয়ার জন্য ধন্যবাদ জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network