বিজয়ী হলেন বরিশাল-১ আসনের ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপন

আপডেট: February 14, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

শামীম মীর গৌরনদী:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ১২৯টি ভোটকেন্দ্রের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপন সর্বোচ্চ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা ৩০ মিনিট থেকে বিকাল সাড়ে ৪টা ৩০ মিনিট পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানা গেছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপন পেয়েছেন ৯৯ হাজার ৪১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো. হাফেজ কামরুল ইসলাম খান পেয়েছেন ৪৫ হাজার ১৮০ ভোট। এছাড়া ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আনছার সোবাহান পেয়েছেন ৪৩ হাজার ৩০৮ ভোট।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network