বিদেশি পিস্তলসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

আপডেট: January 21, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ বুলবুল আহম্মেদ সজীব (৩০) নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ময়মনসিংহ নগরীর বলাশপুর মরাখলা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ সজীবকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার সজীব ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম বলেন, অস্ত্রসহ সজীবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পথে তার সমর্থকরা বাধা দেন। এ সময় তারা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে। এতে উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রক্তাক্ত জখম হন। এ ঘটনায় পুলিশের দুটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তার অভিযান চলমান আছে। সেই সঙ্গে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হবে।সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আবুল হোসেনসহ ডিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network