বিপুল পরিমাণ ইয়াবাসহ উপজেলা আওয়ামী লীগ নেতা আটক

আপডেট: July 25, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারের ইনানীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ উপজেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা হাফিজ উল্লাহকে আটক করেছে কোস্ট গার্ড। আটক হাফেজ উল্লাহ (৬৫) টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।২০২৪ সালে ইয়াবাসহ ধরা পড়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত জানিয়েছেন, শুক্রবার (২৪ জুলাই) কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন ইনানী কর্তৃক একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

এ সময় হাফেজ উল্লাহকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network