শিরোনাম
উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল

বিশ্বনেতাদের জলবায়ু সম্মেলনে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

আপডেট: October 6, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: জলবায়ু পরিবর্তন ইস্যুতে ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বর্তমান সভাপতি হিসেবে বৈশ্বিক নেতাদের ভার্চুয়াল সম্মেলনে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জিসিএর সঙ্গে ঢাকা বুধবার সন্ধ্যা ৭টায় ‘সিভিএফ নেতাদের’ ইভেন্টের আয়োজন করবে। এতে বাংলাদেশের পররাষ্ট্র এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রীরাও যোগ দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, সিভিএফ নেতৃবৃন্দ ও অন্যান্য বক্তা এই অনুষ্ঠানে ২০২০ সালে প্যারিস অ্যাগ্রিমেন্ট ন্যাশনাল কন্ট্রিবিউশন (এনডিসি) জোরদারের মাধ্যমে সব দেশের জলবায়ু কার্যক্রম ও অভিযোজন প্রচেষ্টা শক্তিশালী করার জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করবেন।

২০১১-১৩ মেয়াদে সিভিএফ সভাপতি হিসেবে সফল হওয়ার পর বাংলাদেশ দ্বিতীয়বারের মতো ২০২০-২২ মেয়াদে সিভিএফ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ঢাকায় দক্ষিণ এশিয়ার জন্য গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network