বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট: August 15, 2026

  • ফেইসবুক শেয়ার করুন
বাকেরগঞ্জ প্রতিনিধি :: বরিশাল জেলার বাকেরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মরহুম মোঃ মোজাফফর আলী ভুঁইয়া (৮৭) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।বীর মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল মোঃ মোজাফফর আলী ভুঁইয়া বাকেরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের রুনসী গ্রামের বাসিন্দা।
১৪ আগষ্ট শুক্রবার ভোর রাত ৩.৪০ মিনিটের দিকে ৮৭ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তার মৃত্যু হয়।একই দিন আসর নামাজ বাদ বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।জানাজার নামাজে বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ হাজারো মানুষ অংশগ্রহন করে। জানাজা শেষে পৌর নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়মরহুমের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য-আলহাজ্ব মোঃ আবুল হোসেন খান সহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ,সাংবাদিক মহল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network