শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

বোরহানউদ্দিনে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট: June 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ৩ সন্তানের জননীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি মো. শাহেদকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার (১৪ জুন) রাতে শাহেদকে বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।আজ মঙ্গলবার (১৫ জুন) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে ৩দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

লিশ সূত্রের খবর-  ১৩ জুন রাতে বোরহানউদ্দিন পৌরসভার স্মৃতিপাড়ায় ৩ সন্তানের জননীকে গণধর্ষণের মামলার আসামি শাহেদকে রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (১৫ জুন) দুপুরে তাকে বোরহানউদ্দিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন জানান। বিচারক আসামিকে ৩দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
এনজিও থেকে ঋণের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ১৩ জুন রাত সাড়ে ৮ টায় ৪০ বছর বয়সী ওই নারী গণধর্ষণের শিকার হন। ওই ঘটনায় ধর্ষণের শিকার নারীর স্বামী বাদী হয়ে ১৪ জুন বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 
ওই মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোঃ শাহেদ। অপর ২ আসামি ইউসুফ ও সুমন এখনও গ্রেপ্তার হয়নি। তবে পুলিশ তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা করছে,  বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন।’
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network