শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

বোরহানউদ্দিনে গরুকে গাছের সঙ্গে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা

আপডেট: June 29, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা ও বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে ভাইদের উপর আক্রোশের জেরে গরুকে গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে হারুনুর রশিদ হারুনের বিরুদ্ধে। সোমবার ভোর রাতে  হাসেম নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মির্জাকালু এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ করেন কৃষক আব্দুল মন্নান।

ওসির দায়িত্বে থাকা এসআই মুহাইমিন জানান, ঘটনাটি নির্মম। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করে দুর্বৃত্তদের খুঁজে ব্যবস্থা নিচ্ছে। ওই এলাকায় দুই দফা অভিযান চালানো হয়েছে।

এদিকে কৃষক আব্দুল মন্নানের স্ত্রী সাজেদা বেগম সাজু জানান, রোববার বিকালে হারুনের স্ত্রী সীমা বেগমের সঙ্গে ঝগড়া হয়। ওই সময় সীমা বেগম তাদের দেখিয়ে নেওয়ার হুমকি দেয়। রাত ১টা পর্যন্ত ৪টি গরু গোয়ালে ছিল। এরপর তারা ঘুমিয়ে পড়েন।  দুটি বাছুর , একটি গাভীন গরু ছিল। সকালে ঘুম থেকে ওঠে দেখেন গাভীন ( গর্ভধারণ ) গরুটি নেই।
সেটি বাগানের পাশে গলায় ফাঁস লাগানো (পায়ুপথে লাঠি ঢোকানো ) অবস্থায় গরুটিকে মারা হয়।

সাজু বেগম জানান, তারা ফারুক বিল্লাহ ও মোতাছিন বিল্লার জমিতে থাকেন। একই সঙ্গে তাদের জমি ও সুপারি বাগান দেখা দেখাশোনা করেন। এই কারণে মোতাছিন বিল্লার ভাই হারুন মিয়া সহ্য করতে পারেন না। নানা সময় কৃষক আব্দুল মান্নান ও তার পরিবারকে ওই বাড়ি ছেড়ে যাওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন। গরুটি এভাবে মারার জন্য সাজু বেগম হারুনকেই দায়ী করেন।অপরদিকে হারুন মিয়া জানান, তারা ৬ ভাই। তিন ভাই বাড়ি থাকেন না। বড় ভাই মারা যাওয়ার পর তার ছেলে আরিফ বাড়িতে এসে তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে হাঙ্গামা করে। অপরদিকে লালমোহনে থাকেন মোতাছিন গগণ । তার সুপারি বাগান দেখার জন্য দায়িত্বে নিয়ে আব্দুল মান্নান অপকর্ম করে বেড়ায়। তাকে ফাঁসাতে গরুটি এভাবে মারা হয়েছে বলে মনে করেন হারুন অর রশিদ হারুন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network