আপডেট: November 10, 2021
অনলাইন ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পোস্ট দেওয়ার অপরাধে আবুল কাশেম (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবুল কাশেম জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামের বাবুল মিয়ার ছেলে। তিনি কুমিল্লা শহরে ফুটপাতে হকার হিসেবে ক্ষুদ্র ব্যবসা করতেন।
পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, রাষ্ট্রীয় শৃঙ্খলাবিরোধী ও ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

