শিরোনাম

বড়পুকুরিয়ার দুর্নীতি মামলা: সাবেক ৬ এমডিসহ ২২ জন জামিনে মুক্ত

আপডেট: January 14, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে কয়লা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় একরাত জেলা কারাগারে আটক থাকার পর জামিনে মুক্ত হয়েছেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের সাবেক ছয় ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ২২ কর্মকর্তা।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুজ্জামান জাহানী জানান, বড়পুকুরিয়া কয়লা খনির ওই মামলায় আসামিদের জামিন বিষয়ে একটি মামলা হাইকোর্টে পেন্ডিং রয়েছে। এই পেন্ডিং মামলাটি বিচারক জানতে না পারায় জামিন বাতিল করে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।পরে বিকালে হাইকোর্টের এই পেন্ডিং মামলার কাগজ দেখানোর পর আদালত আবার তাদের জামিন আদেশ বহাল রাখেন।

আদালতের এই আদেশ সন্ধ্যায় কারাগারে পৌঁছানো হয়। সন্ধ্যার পর কারাগার থেকে আসামিদের বের করার নিয়ম না থাকায় বৃহস্পতিবার কারাগার থেকে ছাড়া পান তারা।  উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লা খনিতে এক লাখ ৪৩ হাজার ৭২৭.৯৯ টন কয়লা উধাও হয়। এ ঘটনায় ২০১৮ সালের ২৪ জুলাই বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির পক্ষে ম্যানেজার (প্রশাসন) মোহাম্মদ আনিছুর রহমান বাদী একটি মামলা করেন।

গত বছরের ২৪ জুলাই আদালতে ২৩ জনকে আসামি করে এ মামলার চার্জশিট দাখিল করেন।দুর্নীতি দমন কমিশন এবং আদালত গত বছরের ১৫ অক্টোবর চার্জশিট আমলে নেন। এর মধ্যে একজন মারা যাওয়ায় বর্তমানে এ মামলার আসামি ২২ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network