ভাণ্ডারিয়ায় ৪শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: June 4, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

শহিদুল ইসলাম:: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পুলিশ অভিযান চালিয়ে মহিদুল খান(২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভাণ্ডারিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় সিংহখালী গ্রাম থেকে ওই মাদককারবারিকে গ্রেপ্তার করে।এসময় তার কাছে মজুদকৃত ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তার মহিদুল পিরোজপুরের শংকরপাশ ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের শাহজাহান খানের ছেলে।

ভাণ্ডারিয়া থানার ওসি মো. জগলুল হাসান বলেন, ‘গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।’

 

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network