ভাতিজাকে নিয়ে ‘প্রেমের টানে’ ঘর ছাড়লেন চাচি

আপডেট: December 14, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:: নীলফামারীর ডোমারে অষ্টম শ্রেণিপড়ুয়া এক কিশোরকে নিয়ে ‘প্রেমের টানে’ ঘর ছেড়েছেন এক গৃহবধূ। তারা সম্পর্কে চাচি-ভাতিজা।মঙ্গলবার (১২ ডিসেম্বর) দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে বাস্তবে রূপ দিতে ভাতিজার হাত ধরে নিরুদ্দেশ হন চাচি। ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার হুজুরপাড়া এলাকায়। এক সন্তানের জননী চাচি দৃষ্টির বয়স ৩০ বছর হলেও ভাতিজার বয়স মাত্র ১৬।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ বছর আগে হুজুরপাড়া এলাকার মো. বেলাল হোসেনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ঐ গৃহবধূর। ৮ বছরের সংসারে তারা এক সন্তানের জনক-জননী‌। এরই মধ্যে বেলালের বড় ভাই মো. সোলেমানের ছেলের সঙ্গে গৃহবধূ দৃষ্টির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গত মঙ্গলবার রাতের দিকে স্বামী-সন্তান ফেলে ভাতিজার হাত ধরে নিরুদ্দেশ হন চাচি।

ঐ গৃহবধূর স্বামী মো. বেলাল হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।ঘটনাটির সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. আলমগীর বলেন, বিষয়টি শুনেছি। এ ঘটনায় তাদের পরিবারের লোকজন সমাধানের পথ খুঁজছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network