ভান্ডারিয়ায় তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট: June 25, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধিঃপিরোজপুরের ভান্ডারিয়ায় এক বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মোঃ রুহুল আমিন শিবলু (৩৮) নামের এক যুবককে রবিবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, শনিবার উপজেলার ধাওয়া ইউনিয়ন এর পূর্ব পশুরবুনিয়া গ্রামের মো: জলিল চৌকিদার এর পুত্র মোঃ রুহুল আমিন শিবলু স্থানীয় ধলু চৌকিদার এর বাড়িতে ভুক্তভোগী ওই বাক প্রতিবন্ধী তরুণীকে একা পেয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় রবিবার ভিকটিমের মা বাদী হয়ে ভান্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
ভান্ডারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান জানান, তরুণীকে নিয়ে তার মা থানায় এসে লিখিত অভিযোগ দেন। তখনই অভিযোগটি নারী নির্যাতন ও দমন আইনে মামলা হয়েছে। মেডিকেল রিপোর্টের জন্য ভিকটিমকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে ও আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network