ভাবির লাঠির আঘাতে দেবর নিহত

আপডেট: December 3, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:: গোপালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও ভাতিজাদের লাঠির আঘাতে আ. রহমান মোল্লা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৩ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, শনিবার বিকেলে সদর উপজেলার বিজয়পাশা গ্রামে এ ঘটনা ঘটে। আ. রহমান মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামের বারেক মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, আ. রহমান মোল্লার সঙ্গে তার বড় ভাইয়ের স্ত্রী মর্জিনা বেগম ও ভাতিজাদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার বিকেলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভাবি ও ভাতিজারা বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে আ. রহমান মোল্লা মারা যান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network