শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

ভুতুড়ে বিদ্যুৎ বিল: ৪ প্রকৌশলী বরখাস্ত, ৩৬ জনকে শোকজ

আপডেট: July 4, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

ভুতুড়ে বিদ্যুৎ বিল করার অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ৪ প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে।এ ছাড়া আরও ৩৬ প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে।

শনিবার ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী বিকাশ দেওয়ান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।করোনার মহামারীতে বিপর্যস্ত পরিস্থিতিতে গত দুই মাস ধরে অতিরিক্ত বিলের অভিযোগ আসছিল বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর বিরুদ্ধে। বিষয়টি খতিয়ে দেখতে গত ২৫ জুন দুটি তদন্ত কমিটি গঠন করে বিদ্যুৎ বিভাগ। কমিটিগুলোকে ৭ দিনের মধ‌্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়। বিদ‌্যুৎ বিভাগের এই সময় শেষ হয় গত ২ জুলাই। এরই মধ্যে ডিপিডিসির বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে।

অভিযোগ তদন্তে কোম্পানির নির্বাহী পরিচালককে (আইসিটি) প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি করে ডিপিডিসি। শুক্রবার রাতে কমিটির রিপোর্ট পেয়ে ওই প্রকৌশলীদের বরখাস্ত ও শোকজ করে ডিপিডিসি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network