ভূমি দস্যু রহুল আমিন জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন!

আপডেট: February 27, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন!

বাকেরগঞ্জ প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে জোরপূর্বক কোটি কোটি টাকার জমি দখল ও দস্যুতার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলার কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের সাহেবপুর গ্রামের ভূমিদস্যু রুহুল আমিন খানের দখলদার থেকে জমি রক্ষা ও সুষ্ঠু বিচারের দাবিতে ওই এলাকার ভুক্তভোগী পরিবারগুলো এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জুলেখা খান জানান, ভূমিদস্যু রুহুল আমিন খান আমার বড় ভাই আমাদের পৈতৃক সম্পত্তি সে দখল করে নিয়েছে। এমনকি আমাদের অন্যান্য ভাই-বোনদের জমিও তার দখলে। এ বিষয়ে আমারা একাধিকবার মামলা করলেও এখন পর্যন্ত কোন সুফল পাইনি। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ভুক্তভোগী ফরিদা ইয়াসমিন, মুজিবুর রহমান খান।

সংবাদ সম্মেলনে আব্দুল মজিদ খানের কন্যা মুন্নি বলেন, রুহুল আমিন খান আমার চাচা। আমার বাবা মৃত্যুর পরে আমাদের অনেক জমি সে দখল করে নিয়েছে। আমরা দীর্ঘদিন যাবত পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত। ভূমিদস্যু রুহুল আমিন খানের দখলদার থেকে জমি রক্ষা ও সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network