শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

ভেজাল ও নিম্নমানের দস্তা সার বিক্রয় করায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

আপডেট: October 15, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

ভেজাল ও নিম্নমানের দস্তা সার বিক্রয়ের অপরাধে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ই অক্টোবর) বিকালে জীবননগর উপজেলার বাঁকা মোড়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার বিকালে জীবননগর উপজেলার বাঁকা মোড়ের শহিদুল ট্রেডার্সে ভেজাল সার ও কীটনাশকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ভেজাল ও নিম্নমানের দস্তা সার বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শহিদুল হককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই প্রতিষ্ঠান থেকে জব্দকৃত ৬৫০ কেজি ভেজাল ও নিম্নমানের দস্তা সার জনসম্মুখে বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ভেজাল ও নিম্নমানের সার বিক্রয় করে কৃষকদের সাথে প্রতারণা করছে। কৃষকরা যাতে প্রতারিত ও ক্ষতিগ্রস্থ না হয় এজন্য ভেজাল সারবিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় বুধবার বিকালে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ আলম ও জীবননগর থানা পুলিশের একটি টিম।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network