ভোলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট: April 12, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: ভোলার দৌলতখান ও লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।নিহতরা হলো- দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. আবুল কাশেমের ছেলে ওমর ফারুক (২) ও লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. আরিফ হোসেনের মেয়ে ফারিয়া আক্তার (৭)।এ ঘটনায় দৌলতখান ও লালমোহন থানায় দুইটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, সকালে বাড়ির লোকজনের অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় ফারুক ও ফারিয়া। এদিকে বাড়িতে বেশ কিছু সময় ধরে শিশু ‍দুটিকে না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে পুকুরটি থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

লালমোহন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকার কারণে দুই থানায় দুইটি ইউডি মামলা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network