শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

ভোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট: March 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

কলেজছাত্রী সাদিয়া আফরিন লিয়া-ফাইল ফটো

ভোলা প্রতিনিধি:: বিকেলে লিয়া তার সঙ্গে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে রিকশাযোগে বাড়ি থেকে বের হয়। বাড়ি ফেরার পর রুমের দরজা বন্ধ করে দেয় লিয়া। পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে। কোনো সাড়াশব্দ না পেয়ে রুমের দরজা ভেঙে দেখি লিয়া ফ্যানের সঙ্গে ঝুলছে। কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলেন লিয়ার বাবা মো. সেলিম।
ভোলায় অভিমান করে সাদিয়া আফরিন লিয়া নামে এক কলেজছাত্রী ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার বিকেলে ভোলা শহরের কালীবাড়ী রোডের ভদ্রপাড়া থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সাদিয়া আফরিন লিয়া ভোলা পৌর ৩ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি রোডের ভদ্রপাড়া এলাকার বাসিন্দা মো. সেলিমের মেয়ে। তিনি ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে লিয়ার বাবা বাড়ি ফিরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লিয়াকে দেখতে পায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ভোলা মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর রহস্য এখনো জানা যায়নি। তবে আমরা তদন্ত করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network