ভোলায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট: October 9, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ভোলা :: ভোলার দৌলতখানে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে মো. জিহাদ (৪) ও কণিকা বেগম (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৯ অক্টোবর) সকালে উপজেলার চর নেয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জিহাদ উপজেলার মেদুয়া ইউনিয়নের চর নেয়ামতপুর গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে ও কণিকা মো. গিয়াস উদ্দিনের মেয়ে। কণিকা জিহাদের ফুফাতো বোন।

স্থানীয়রা জানান, সকালে মো. জিয়াদ ও কণিকা বাড়ির পাশের খাল পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। খালের পানিতে তাদের ভাসতে দেখে স্থানীয়রা স্বজনদের জানান। পরে তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network