ভোলায় লকডাউনের দ্বিতীয় দিনে ৪ জনকে কারাদণ্ড এবং ১৯৮ জনকে জরিমানা

আপডেট: July 2, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি।

ভোলা প্রতিনিধি:

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভোলায় জেলা প্রশাসনের সাথে মাঠে নেমেছে নৌবাহিনী। আজ কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে শহরের বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসনের ২০টি ভ্রাম্যমান আদালতের সাথে কাজ করছে নৌবাহিনীর সদস্যরা। এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে ২১টি চেকপোস্ট এবং ১১টি মোবাইল টিম লকডাউন বাস্তবায়নে কাজ করছে।

এদিকে বিধিনিষেধ অমান্য করায় গত ২৪ ঘন্টায় জেলায় ৪ জনকে কারাদণ্ড এবং ১৯৮ জনকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত।

অপরদিকে জেলার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানসহ বিপণী বিতানগুলো বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে অটোরিকশা, সিএনজি, ব্যক্তিগত যানবাহনসহ সকল প্রকার গণপরিবহন। তবে শহরের অলিগলি আর গ্রামগঞ্জে মানুষকে অনেকটাই  স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network