মঠবাড়িয়ায় বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

আপডেট: April 29, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুর মঠবাড়িয়ায় বজ্রাঘাতে হোসনে আরা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ২টার দিকে উপজেলার নলী জয়নগর গ্রামের কৃষিজমির মাঠে ওই গৃহবধূ এ দুর্ঘটনার শিকার হন। নিহত গৃহবধূ উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী জয়নগর গ্রামে কৃষক আব্দুস সালাম খলিফার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ২টার দিকে হঠাৎ ঝড়োবৃষ্টি শুরু হলে গৃহবধূ হোসনে আরা বসতবাড়ির পাশে কৃষিজমির মাঠে বাঁধা গোয়ালের গরু আনতে যান। এ সময় বজ্রপাত ঘটলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে প্রতিবেশীরা মুগডাল ক্ষেতের পাশ থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে।স্থানীয় সাপলেজা ইউপি চেয়ারম্যান মো. মিরাজ মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রবৃষ্টির সময় মাঠ থেকে গোয়ালের গরু বাড়িতে নিয়ে আসার সময় বজ্রাঘাতে গৃহবধূ নিহত হয়েছেন। কৃষিজমির মাঠ থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর পরিবারে শোকের মাতম চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network