২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ আটক ১ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল: রিউমর স্ক্যানার চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড মঠবাড়িয়ায় সড়ক ভাঙনে ৫ গ্রাম বিচ্ছিন্ন, চরম দুর্ভোগে পথচারী ও শিক্ষার্থীরা ববিতে সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ ১৫ শিক্ষার্থী আহত বিশ্বকাপ ফাইনালে গুরু-শিষ্যের লড়াই: দুঃখিত স্যার, আজ আপনাকে হারাতেই চাই পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান

মঠবাড়িয়ায় সড়ক ভাঙনে ৫ গ্রাম বিচ্ছিন্ন, চরম দুর্ভোগে পথচারী ও শিক্ষার্থীরা

আপডেট: জুলাই ১৯, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

মঠবাড়িয়া প্রতিনিধি:: পিরোজপুরের মঠবাড়িয়ায় অমাবস্যার প্রবল জোয়ারের পানির চাপেসড়ক ভেঙে সারাদেশের সঙ্গে ৫টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত ৪ দিন ধরে সড়কটি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার কয়েক হাজার মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও শিক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সওজের আমুয়া-মিরুখালী-সাফাবাজার সড়কের মিরুখালী কলেজের সামনে জোয়ারের তীব্র স্রোতে প্রায় ১০ থেকে ১২ হাত সড়ক সম্পূর্ণ ভেঙে গেছে। এর ফলে উপজেলার ওয়াহেদাবাদ, মিরুখালী, ছোটহারজী, দাউদখালী ও চালিতাবুনিয়াএই ৫টি গ্রামের বাসিন্দারা পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছেন। সড়কটি আকস্মিক ভেঙে যাওয়ায় স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এই সড়কে চলাচলকারী ব্যাটারিচালিত অটো রিক্সা, ভ্যান ও ভাড়ায় চালিত মোটর বাইকের চালকরা পড়েছেন চরম অর্থনৈতিক সংকটে। গাড়ির চাকা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই থমকে গেছে তাদের রোজগারের চাকা। একদিকে আয় নেই, অন্যদিকে এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা শোধ করার জন্য প্রতিনিয়ত চাপ আসছে।ভুক্তভোগী অটো বাইক চালক মো. সোহরাব ক্ষোভ ও দুশ্চিন্তা প্রকাশ করে বলেন, বর্ষাকালে এমনিতেই যাত্রী কম থাকে, আয়-রোজগার কমে যায়। তার ওপর ৪ দিন ধরে রাস্তা ভেঙে গাড়ি চালানো সম্পূর্ণ বন্ধ। কোনো আয় নেই। এখন কিস্তির টাকার তাগাদার ভয়ে এনজিওর লোকদের সামনে যেতে পারছি না, পালিয়ে বেড়াতে হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে পিরোজপুর সওজের উপ-সহকারী প্রকৌশলী মো. রাসেল জানান, প্রতি বছরই বর্ষা মৌসুমে জোয়ারের পানির প্রবল চাপে এই সড়কটির বিভিন্ন স্থান ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিষয়টি এরই মধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।তিনি আরও জানান, জনদুর্ভোগ লাঘবে এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা সচল করতে বর্তমানে সড়কটিতে জরুরি মেরামতের কাজ চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network