শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

মডার্নার টিকাসহ আটক পল্লী চিকিৎসক দুই দিনের রিমান্ডে

আপডেট: August 23, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজধানীর দক্ষিণখানের একটি ক্লিনিক থেকে মডার্নার ২৯ ডোজ টিকা এবং দুই হাজার ডোজের খালি বক্স উদ্ধারের ঘটনায় আটক পল্লী চিকিৎসক বিজয় কৃষ্ণ তালুকদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সত্যব্রত শিকদার এ আদেশ দেন।

সোমবার (২৩ আগস্ট) আদালতে আটক পল্লী চিকিৎসকের ১০ দিনের রিমান্ড চান এসআই আব্দুল জলিল। বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৮ আগস্ট রাতে রাজধানীর দক্ষিণখান থেকে ‘মডার্নার টিকাসহ’ বিজয় কৃষ্ণ তালুকদার নামের ওই পল্লী চিকিৎসককে আটক করে পুলিশ। এ সময় টিকা রাখার বাক্সসহ মডার্নার টিকার দুটি ভায়াল জব্দ করা হয় তার কাছ থেকে।

বিজয় কৃষ্ণ দক্ষিণখানের চালাবন এলাকার হাজীপাড়ায় ‘দরিদ্র পারিবারিক সেবা সংস্থা ক্লিনিক’নামে একটি ক্লিনিক এবং ফার্মেসি পরিচালনা করেন।

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিয়া জানান, “টাকার বিনিময়ে ভ্যাকসিন বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মডার্নার ভ্যাকসিনসহ বিজয় কৃষ্ণকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে দুটি ভায়াল পাওয়া যায়। যার একটি খালি এবং একটিতে কিছু পরিমাণে টিকা রয়েছে। অভিযানে ফার্মেসি থেকে একটি বোতল এবং তার বাসার ফ্রিজ থেকে একটি বোতল জব্দ করা হয়। টিকা রাখার বক্স পাওয়া যায় ২১টি।

পুলিশ জানায়, অবৈধভাবে মডার্নার টিকা দেওয়া গ্রেপ্তার বিজয় কৃষ্ণ নিজেকে একজন প্যারামেডিক বলে দাবি করেছেন। তবে কোথা থেকে তিনি ওই টিকা পেলেন, তা জানা যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network