১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম দর্শনায় পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী মূল্যায়ন চাই: মতিউল ইসলাম রানা গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ছেলেকে জেল-জরিমানা জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান সৃষ্টি করা: উপাচার্য মামুন অর রশিদ বিশ্বকাপে প্রথম হ্যাট্রটিক মেসির চরফ্যাশনে ব্র্যাক এর উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

মনপুরায় গাঁজাসহ গ্রেপ্তার দুই ‘কারবারি’ কারাগারে

আপডেট: জুন ১৫, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই ‘মাদককারবারিকে’ গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশ। আজ রোববার দুপুর দেড়টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে তাদের ভোলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে।এ তথ্য নিশ্চিত করেছেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম।

তিনি জানান, গতকাল শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক কারবারিকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।পরে আটক দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে আজ ভোলা কারাগারে পাঠানো করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network