শিরোনাম
বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা-ককটেল বিস্ফোরণ

মনপুরায় লোকালয় থেকে হরিণ উদ্ধার

আপডেট: July 25, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার মনপুরার লোকালয় থেকে একটি মায়াবী হরিণ উদ্ধার করে সংরক্ষিত বনে অবমুক্ত করেছে বনবিভাগ।শুক্রবার বেলা ৩টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাতানখালি মাদ্রাসার সামনে থেকে স্থানীয়দের সহযোগিতায় হরিণটি উদ্ধার করা হয়। পরে বিকাল ৪টায় সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, মনপুরা রেঞ্জের অধীনে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে বাতানখালি মাদ্রাসার সামনে হরিণটি দেখতে পেয়ে আটক করেন স্থানীয়রা। পরে স্থানীয়রা বনবিভাগে খবর দিলে বনবিভাগের কর্মীরা এসে হরিণটি উদ্ধার করে নিয়ে যান। পরে হরিণটির স্বাস্থ্য পরীক্ষা শেষে পচাকোড়ালিয়া সংলগ্ন সংরক্ষিত চরপাতালিয়া বনে অবমুক্ত করা হয়।

পচাকোড়ালিয়া বিটের বিট কর্মকর্তা সজিব সরকার জানান, খবর পেয়ে হরিণটি উদ্ধার করে নিয়ে আসা হয়। পরে হরিণটিকে সংরক্ষিত বনাঞ্চলে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network