১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

মবে জড়িতদের কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট: জুলাই ৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: দলবদ্ধ সহিংসতা বা ‘মব’ ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রবিবার রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘অপরাধী যতই শক্তিশালী হোক, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগে এমন অনেক ঘটনার খবর পেতাম না। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত তথ্য ছড়িয়ে পড়ায় আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পারছি। যদিও সামগ্রিকভাবে মবের ঘটনা কমেছে, কিছু এলাকায় এখনো বাড়ছে। এসব বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে আছে।’

তিনি আরও জানান, ‘রংপুরের এক মব ঘটনায় ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধী যেই হোক, তাকে এলাকায় থাকতে দেওয়া হবে না। তাকে আইনের মুখোমুখি করতেই হবে।’

নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একক দায়িত্ব নয়। নির্বাচন কমিশন, প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোকেও প্রস্তুত থাকতে হবে। আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। নির্বাচন সুষ্ঠু করতে আমরা সব ধরনের পদক্ষেপ নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘রাজনীতি মানে শুধু অভিযোগ নয়, মাঠে থেকে জনগণের আস্থা অর্জন করা। সরকার ও প্রশাসন সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নিরপেক্ষভাবে কাজ করবে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network