শিরোনাম
অতিরিক্ত আইজিপি হলেন বাকেরগঞ্জের কৃতিসন্তান ইসরাইল হাওলাদার প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই নেই কাবিননামা,আদালতে মামলা ৫ম স্ত্রীর মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

‘মা’ আমার সকল কাজের অনুপ্রেরণা : রাইসা রিয়া

আপডেট: May 10, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

এ আল মামুন, বিনোদন প্রতিবেদক:

সবচেয়ে পবিত্র ও মধুর শব্দের নাম ‘মা’। মে মাসের দ্বিতীয় রবিবার সারা বিশ্বে মা দিবস পালিত হয়। বিশ্ব ‘মা’ দিবস আজ। মা শব্দটা মধুর, ছোট্ট এই শব্দটার মধ্যে লুকিয়ে আছে অকৃপণ ও নিঃস্বার্থ ভালোবাসার অসীম ও আশ্চর্য রকমের এক ক্ষমতা। সন্তানের জন্য মায়ের আত্মত্যাগের কথা কে না জানে? এ জগতে একমাত্র মা-ই সন্তানের জন্য নিজের জীবন বাজি রাখতে পারেন। কিন্তু বড় হয়ে অনেক সময় আমরা ভুলে যেতে থাকি মায়ের নিঃস্বার্থ আত্মত্যাগ। মায়ের প্রতি আবেগ নিয়ে এদিন সন্তানেরা মাকে বিশেষ ভাবে স্মরণ করেন, ভালোবাসেন। আর সবার মতো শোবিজের শিল্পীরাও তাদের মায়েদের নিয়ে স্মৃতিচারণ করেন। মাকে নিয়ে টুকরো স্মৃতিচারণ করলেন অভিনেত্রী রাইসা রিয়াও। রাইসা রিয়া বলেন, ‘মাকে নিয়ে আমি গর্বিত। মা আমার সকল কাজের অনুপ্রেরণা। মা আমাকে নিয়মিত উৎসাহ দেন অভিনয়ের বিষয়ে। মা- ছোট্ট একটা শব্দ, কিন্তু কি বিশাল তার পরিধি! সৃষ্টির সেই আদিলগ্ন থেকে মধুর এই শব্দটা শুধু মমতার নয়, ক্ষমতারও যেন সর্বোচ্চ আধার৷ মার অনুগ্রহ ছাড়া কোনো প্রাণীরই প্রাণ ধারণ করা সম্ভব নয়৷ তিনি আমাদের গর্ভধারিনী, জননী।আমি সবার কাছে আমার মায়ের জন্য দোয়া চাইছি। পৃথিবীর সকল মায়েদের জন্য রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network