শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

মা-মেয়েকে নির্যাতনকারী সেই চেয়ারম্যানের পক্ষে চকরিয়া আ.লীগ, ৩ নেতাকে শোকজ

আপডেট: August 31, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চকরিয়ায় আলোচিত মা-মেয়েকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনায় হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও নির্যাতনের প্রতিবাদ করায় ৩ নেতাকে শোকজ করেছে স্থানীয় আওয়ামী লীগ। শনিবার (২৯ আগস্ট) রাতে সিস্টেম চকরিয়া কমপ্লেক্সে উপজেলা আওয়ামী লীগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।যাদের শোকজ করা হয়েছে তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবছার উদ্দিন মাহমুদ ও হারবাং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহরাজ উদ্দিন মিরাজ।

শোকজ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মিজবাউল হক বলেন, মা-মেয়েকে নির্যাতনকারী ইউপি চেয়ারম্যান মিরানের পক্ষে কথা না বলা ও সংবাদপত্রে সংবাদ প্রকাশ করায় আমাকে শোকজ করা হয়েছে। এ শোকজের মাধ্যমে একজন নারী নিযার্তনকারী ও বহু অপকর্মের হোতার পক্ষে অবস্থান নিয়েছে চকরিয়া উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক কমিশনার ছৈয়দ আলম বলেন, সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মিজবাউল হক সংবাদপত্রে চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছেন। উপজেলা আওয়ামী লীগের সদস্য আবছার উদ্দিন মাহমুদ ফেসবুকে বিভিন্ন ধরনের স্ট্যটাস দিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অপরাধে তাদের ৩ জনের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগ শোকজের সিদ্ধান্ত গ্রহণ করে।

উল্লেখ্য, গত ২১ আগস্ট শুক্রবার বিকালে হারবাং ইউনিয়নের পহরচাঁদা গ্রামে গরু চোর অপবাদ দিয়ে মা-মেয়েকে বেঁধে নির্যাতনের পর দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইউনিয়ন পরিষদে নিয়ে দ্বিতীয় দফায় মারধর করেন ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম। ২৫ আগস্ট মঙ্গলবার এ ঘটনায় নির্যাতনের শিকার পারভীন বেগম বাদি হয়ে চকরিয়া থানায় চেয়ারম্যানকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network