শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

মাছের পেটে মিলল স্বর্ণের চেইন

আপডেট: January 3, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সুশান্ত সরকার পেশায় স্বর্ণকার। সিংড়ার ডাহিয়া ইউনিয়নের বিয়াস মিস্ত্রিপাড়ার বাসিন্দা তিনি। বাসার জন্য বিয়াস বাজার থেকে কেনেন দুটি রুই মাছ। ওজন ছিল তিন কেজি। বাড়িতে বাজার পাঠানোর পর একটি মাছ কেটে পেটে মিলল সোনার চেইন। চেইনটি দেখতে এখন তার বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।

সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, সোমবার সকাল ৮টার দিকে ওই মাছ কিনে বাসায় পাঠাই। মাছগুলো রান্নার জন্য রেডি করার সময় ওই চেইন পাওয়া যায়। ওই চেইনটি ১৮ ক্যারেট সোনার তৈরি। ওজন ৪ আনা।

সুশান্তর স্ত্রী চন্দনা রাণী বলেন, মাছ দুটি বাসায় পৌঁছার পর ছেলের বউ ১১টার দিকে আঁশ তুলে পিস করে। পরে পরিত্যাক্ত অংশ ফেলতে গিয়ে মাছের নাড়ির মধ্যে চেইন জড়িয়ে থাকতে দেখতে পাই। স্থানীয় অধিবাসী সৈয়দ ও জুলহাস কায়েম বলেন, বইয়ে পড়া গল্প যেন বাস্তব হয়ে ধরা পড়েছে। ঘটনাটি আমাদের এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network