মাদরাসা থেকে বাড়ি ফেরা হলো না ছোট্ট তানিশার

আপডেট: December 11, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলা সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় তানিশা নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই যাত্রী।

সোমবার সকাল ১০টার দিকে ভোলা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের গুপ্তমুন্সী নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিশা সদর উপজেলা ২ নম্বর পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সী গ্রামের আব্দুল খালেক মুন্সির মেয়ে এবং কারিমিয়া কেরাতুল মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

ভোলা সদর মডেল থানার ওসি মো. মনির হোসেন মিঞা জানান, মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে শিশুটি একটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। দ্রুত স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়াও এ ঘটনায় আরো দুই যাত্রী আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network