মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি গ্রেপ্তার

আপডেট: May 10, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি নার্গিস আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার ভোরে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

নার্গিস আক্তার মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি এবং মাদারীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।

উত্তরা গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হেলালউদ্দিন ভূঁইয়া বলেন, “নার্গিস আক্তার সরকারবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে উত্তরা ৪ নম্বর রোডের ৩ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network