শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

মাদারীপুরে আম গাছে ঢিল ছোড়া নিয়ে সংঘর্ষে যুবক নিহত

আপডেট: May 9, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে আম গাছে ঢিল ছোড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার আর্য্য দত্তপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম রাকিব খালাসি (২৪)।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আর্য্য দত্তপাড়া এলাকার বেপারীকান্দি গ্রামের ফারুক খালাসীর ছেলে তাওসিফ(১২) পার্শ্ববর্তী মঙ্গল হাওলাদারের আম গাছে ঢিল ছুড়ে। এ নিয়ে বিকেলে কথা কাটাকাটি হয়। ওই সূত্র ধরে রাত ৮ টার দিকে মঙ্গল হাওলাদারসহ ৮/১০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাওসিফদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাওসিফের মা রুবি বেগমকে(৪৫) মারধর করে। বাঁধা দিতে গেলে তাওসিফের ভাই রাকিব খালাসীকে তুলে নিয়ে পাশের কলাবাগানে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় প্রতিবেশীরা এগিয়ে আসলে কালু মিয়া(৩৭), সাবিনা বেগম(৩২), এবং উর্মি বেগম (তৃতীয় লিঙ্গ) আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাকিব ও তার মা রুবি বেগমকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত সাড়ে ১১ টার দিকে রাকিবের মৃত্যু হয়।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন সেরনিয়াবাত বলেন,’ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্য হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network