শিরোনাম
জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা

মাদারীপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

আপডেট: April 23, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
মাদারীপুরের রাজৈর উপজেলায় হতদরিদ্র ও বর্গাচাষিদের ধান কেটে মাথায় করে বাড়ি পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে উপজেলার ২০ সদস্যের একটি দল কদমবাড়ি ইউপির মধ্যপাড়া এলাকার মুক্তিযোদ্ধা নিখিল বিশ্বাস নামে এক কৃষকের ধান কেটে দেয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কবির সরদার ও জয় শিকদার, দফতর সম্পাদক ইমামুল হোসেন, সদস্য অমিত, আবির, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামিন্দ্র গাইন, সাধারন সম্পাদক বলাই গাইন প্রমুখ।
 
এদিকে বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ায় খুশি দরিদ্র কৃষকসহ এলাকাবাসী।কৃষক মুক্তিযোদ্ধা নিখিল বিশ্বাস বলেন, জমিতে ধান পেকে গেছে। কয়েকদিন ধরে ধান কাটার জন্য শ্রমিক খুঁজছিলাম। এ অবস্থায় উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম তার দলীয় নেতাকর্মীদের নিয়ে ক্ষেতের ধান কেটে মাথায় করে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এই ধান কেটে দেয়ায় খুব উপকার হয়েছে। উপজেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানাই ।
রাজৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম বলেন, সারাদেশে চলছে করোনাভাইরাসের সংক্রমণ। এই সংক্রমণ প্রতিরোধে চলছে লকডাউন। এতে শ্রমিক সংকটে কৃষকরা জমির পাকা ধান কাটতে পারছিলেন না। প্রধানমন্ত্রী ছাত্রলীগের সর্বস্থরের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন স্বেচ্ছাশ্রমে কৃষকদের ধান কেটে দিতে।
 
প্রধানমন্ত্রীর এ আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসেছি। ধান কাটা অব্যাহত থাকবে। এখানে না আসলে বুঝতাম না কৃষক যে কতটা কষ্ট করে খাদ্য উপাদন করে। এখানে ধান কাটতে এসে মা ও মাটির ঘ্রাণ পাওয়া যায়।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network