শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

মাদারীপুরে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ আটক ২

আপডেট: May 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: মাদারীপুরের টেকেরহাটে বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ দুজনকে আটক করেছে র‌্যাব-৮।শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার টেকেরহাট বন্দরের মহাজনপট্টি নবীন স্টোরে অভিযান চালিয়ে তাদের বিস্ফোরকসহ আটক করা হয় ।

আটকরা হলো- টেকেরহাটের মো. সাদেক আলী মিয়ার ছেলে দোকান মালিক মো. রোমান মিয়া ওরফে রমেন (৫২) ও বিক্রেতা টেকেরহাটসংলগ্ন নয়াকান্দি গ্রামের সোনা মিয়ার ছেলে মো. সোহেল খান (৩০)।শনিবার সকালে মাদারীপুর র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদের নেতৃত্বে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান শুরু হয়।

তারা রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের মহাজনপট্টির নবীন স্টোরে অভিযান চালায় । এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ বিস্ফোরক জাতীয় দ্রব্য (পটকা) সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে নবীন স্টোরের মালিকসহ দুজনকে আটক করা হয় ।এসময় দোকানে তল্লাশি করে বিভিন্ন ধরনের ১২ হাজার ৪৬২ পিস বিস্ফোরক জাতীয় দ্রব্য (পটকা) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দুই লাখ ২৫ হাজার টাকা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network