শিরোনাম
বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় বিসিবি পরিচালকের অপসারণ দাবি ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা লুট, গ্রেপ্তার দম্পতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচারে দাবিতে পাথরঘাটায় মানববন্ধন অনলাইন জুয়ার অভিযোগে কথিত ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশি আটক

আপডেট: June 21, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মালয়েশিয়ায় ১০২ জন বাংলাদেশিসহ ৩০৯ জনকে আটক করেছে সেদেশের অভিবাসন বিভাগ।

আজ সোমবার (২১ জুন) ভোরে দেশটির রাজধানী  কুয়ালালামপুরের ডেনকিলে নির্মাণকাজ চলছে এমন কয়েকটি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত ও মিয়ানমারের নাগরিক রয়েছে।

দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে, আটকরা ২০ থেকে ৫২ বছর বয়সী। তাদের বিরুদ্ধে অভিবাসী আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন দেশটির ইমিগ্রেশনের ডিজি ইন্দিরা খাইরুল জাইমি দাউদ। ইমিগ্রেশনের ১৮৯ জন কর্মকর্তা এতে অংশ নেন।

অভিযান সম্পর্কে ইমিগ্রেশনের ডিজি বলেন, উল্লেখিত এলাকায় এমসিও লঙ্ঘন করে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে এবং মোটেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না- এমন অভিযোগের ভিত্তিতে ওইসব এলাকায় অভিযান চালানো হয়। আটকদের সিমুনি ক্যাম্পে নিয়ে করোনা পরীক্ষা করা হবে এবং পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network