শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

মাস্ক পরা নিশ্চিতে ঢাকায় দুই-তিন দিনের মধ্যে অভিযান

আপডেট: November 16, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: করোনা পরিস্থিতি মোকাবিলায় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে দুই-তিন দিনের মধ্যে ঢাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সোমবার মন্ত্রিসভার সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে এতে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কোভিড-১৯ নিয়ে আরো সতর্ক থাকার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে মাস্ক পরা নিয়ে নতুন করে অভিযান শুরু হচ্ছে।’

বৈঠকের এজেন্ডার বিষয়ে সচিব বলেন, ‘আমার বাড়ি, আমার খামার’ প্রকল্পের সুবিধাভোগীদের জন্য সঞ্চয় স্কিম করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আর্থিক ব্যবস্থাকে পুরো ডিজিটালাজেশন কার্যক্রম আরো এগিয়ে নিতে ‘জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল’-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব জানান, তুরস্কে রপ্তানি বাড়ানোর জন্য বাংলাদেশ-তুরস্ক মিউচুয়াল অ্যাসিসটেন্ট ইন কাস্টমস ম্যাটার চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network