মুলাদী সদর ইউনিয়নে ভিজিডি’র চাল বিতরন করেন চেয়ারম্যান কামরুল আহসান

আপডেট: May 17, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

রেজা হাওলাদার।। মাহে রমজানের পবিত্রা রক্ষা করে এবং করোনার কারনে সামাজিক দুরত্ব বজায়
রেখে মুলাদী সদর ইউনিয়নে মে মাসের ভিজিডি চাল বিতরন করেন ইউপি চেয়ারম্যান
কামরুল আহসান। আজ ১৭ মে রবিবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ চত্তরে ৩৩৮ জনের
মধ্যে ৩০ কেজি করে ভিজিডি চাল বিতরন করেন চেয়ারম্যান কামরুল আহসান।
ভিজিডির চাল বিতরনে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও ট্যাগ
অফিসার উত্তম কুমার, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য জাকির
হোসেন ফরাজী, সচিব মোঃ জাকির হোসেন সিকদার, সহ সকল সদস্যগন। এসময় ইউনিয়ন
চেয়ারম্যান কামরুল আহসান বলেন আমি আমার নেতা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা
আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু এর নির্দেশে
ওয়ার্ড আওয়ামীলীগ ও তৃণমুল আওয়ামীলীগ নেতাকর্মীদের ঈদ উপহার এর জন্য
নামের তালিকা প্রনয়ন করছি। চেয়ারম্যান বলেন করোনা একটি মহামারী এ থেকে
আমাদের সকলকে বাচতে হবে, আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে,
সরকারের সকল বরাদ্ধ আপনারা পাবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network