শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

মুলাদীতে পেয়ারা ব্যবসায়ী বজ্রপাতে নিহত

আপডেট: August 4, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

মুলাদী প্রতিনিধিঃপ্রবল বর্ষন ও বজ্রপাতে মুলাদীতে পেয়ারা ব্যবসায়ী নিহত হয়েছে। জানা যায় ঝালকাটি জেলা কাছাবালিয়া গ্রামের মৃত ইউসুব মোল্লার পুত্র শামিম মল্লিক(৩৫) বজ্রপাতে নিহত হয়েছে। শামিম মল্লিক তার চাচাতো ভাই ও ট্রলার সহ মুলাদী সহ পাশ^বর্তী হিজলা উপজেলার টেকে পেয়ারা বিক্রয় কবতে আসে। গতকাল মুলাদীতে পেয়ারা বিক্রয় শেষে সকাল সাড়ে ৯ হিজলা উপজেলায় ট্রলার যোগে যাওয়ার পথে নোমর হাট ও সুইচ গেইট নামক স্থানে বজ্রপাতের কবলে পরে ট্রলারটি। মৃত শামিম মল্লিক এর চাচাতো ভাই ইব্রাহিম মল্লিক সাংবাদিকদের বলেন আমার ভাই সুকানীতে ছিল, বজ্রপাতে সাথে সাথে নদীতে পড়ে যায়, সারাদিন খোজাখুজি করে সন্ধ্যা ৭টায় আড়িয়াল খা ও জয়ন্তী নদীর মোহনায় শামিম মল্লিকের লাশ ভেসে উঠে। সাথে সাথে মুলাদী থানা সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ উদ্দিন মৃধা সহ পুলিশ অফিসারগন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশ সনাক্ত হওয়ার পরে মৃত শামিম মল্লিক এর চাচাতো ভাই ইব্রাহিম মল্লিক সহ ট্রলার কে লাশ হস্তান্তর করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network