মুলাদীতে ভুমিদস্যুদের হাত থেকে মুক্তিযোদ্ধাদের বরাদ্ধকৃত জমি উদ্ধারে মানব বন্ধন

আপডেট: May 17, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

মুলাদীতে ভুমিদস্যুদের হাত থেকে মুক্তিযোদ্ধাদের বরাদ্ধকৃত জমি উদ্ধারে মানব বন্ধন

মুলাদী প্রতিনিধিঃমুলাদীতে ভুমিদস্যুদের হাত থেকে মুক্তিযোদ্ধাদের বরাদ্ধকৃত জমি উদ্ধারে
উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ গন
করোনার কারণে সামাজিক দুরুত্ব বজায় রেখে মানব বন্ধন করেন। আজ ১৭ মে
রবিবার বেলা ১১ টায় মুলাদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স এর সামনে
উপজেলা সকল মুক্তিযোদ্ধা ও মুলাদী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের
নেতৃত্রে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে মুলাদী পৌর এলাকার
পূর্ব বন্দরে মুক্তিযোদ্ধাদের কবরস্থানের জন্য বরাদ্ধকৃত জমি জোড়পূর্বক
দখল করে দোকান ঘর নির্মান করছেন পূর্ব বাজার জামে মসজিদ(বড় মসজিদ) এর
পরিচালনা কমিটি সভাপতি কামরুজ্জামান রবিন। বন্দরের পূর্ব বাজার গরুর হাট
সংলগ্ন সরকারী খাস জমি গত কয়েক বছর পূর্বে তৎকালীন উপজেলা নির্বাহী অফিস
মোঃ ইসরাইল হোসেন বে-দখল থেকে উদ্ধার করে মুক্তিযোদ্ধাদের কবরস্থানের
জন্য বরাদ্ধ প্রদান করেন। সেই থেকেই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ
মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্ধকৃত কবরস্থানের জায়গা নামক একটি সাইনবোর্ড
টানিয়ে রাখেন। গত কয়েকদিন পূর্বে হঠ্যাৎ করে রাতের আধারে বন্দর পরিচালনা
কমিটির সভাপতি কামরুজ্জামান রবিন এর নির্দেশে সাইন বোর্ড টি তুলে ফেলে
সেই স্থানে দোকান ঘর নির্মানের কাজ আরম্ব করে। তার প্রতিবাদে আজ উপজেলার
ও পৌরসভা সহ ৭টি ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান
কমান্ডের সকলে একত্রিত ভুমি দস্যুদের হাত থেকে বরাদ্ধকৃত জমি উদ্ধার
মুক্তিযোদ্ধাদের কবরস্থানের জমি ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলনের ডাক
দিয়েছে।
মুলাদী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান
হান্নান এর নেতৃত্রে এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক সভাপতি
মুনিবুর রহমান মনির ও সম্পাদক আমিনুর রহমান জহির এর নেতৃত্রে সামাজিক
দুরত্ব বজায় রেখে মুল্দাী থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ উদ্দিন মৃধার
উপস্থিততে এ মানব বন্ধন পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক
বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হান্নান, সাবেক চেয়ারম্যান
বীরমুক্তিযোদ্ধা শুক্কুর আহমেদ খান, বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ খান,
চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী মোহসীন উদ্দিন খান,
সাবেক পৌরসভা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তি মোঃ ইব্রাহিম খান, উপজেলা
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান
জহির এর নেতৃত্রে উপস্থিত ছিলেন উপজেলা সকল ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদ
সন্তান কমান্ডের সভাপতি ও সম্পাদক সহ সকল সদস্য বৃন্দ। এ বিষয়ে উপস্থিত
নির্বাহী অফিসার ও প্রশাসক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা শুভ্রা দাস বলেন,
মুক্তিযোদ্ধাদের কবরস্থানের জমি উদ্ধার করা হবে, বিরোধী চরডিক্রী জে.এল
নং ৬২ এর খাস খতিয়ানের জমি পরিমান ৫৪ শতাংশ সেখান থেকে মসজিদের নামে ৩০
দেওয়া হয়েছে বাকী ২৪ শতাংশ সরকারী সম্পত্তি বিরোধীয় থেকে কিছু জমি
মুক্তিযোদ্ধাদের কবরস্থান নির্ধারন করা হবে।
অপর দিকে দুপুর ১২ টায় বরিশাল জেলা প্রশাসক কাযালয়ের নির্বাহী
ম্যাজেষ্ট্রিট রুম্পা ঘোষ এর নেতৃত্রে উপজেলা ভুমি সার্ভেয়ার সহ ৫
সদস্যের প্রতিনিধি দল মসজিদের ৩০ শতাংশ জমি পরিমাপ করিতে গেলে মসজিদ
কমিটির সভাপতি কামরুজ্জামান রবিন জমি পরিমাপ করতে তাদের বাধা প্রদান
করেন। সাথে সাথে নির্বাহী ম্যাজেষ্ট্রিট রুপা ঘোষ বিষয়টি বরিশাল জেলা
প্রশাসক মহোদয় অজিয়র রহমার স্যারকে অবহিত করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network