আপডেট: October 1, 2021
অনলাইন ডেস্ক:: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মো. সেলিম ওরফে লম্বা সেলিম (২৭) নামে এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টায় উখিয়া ক্যাম্প-৭ এ অভিযান চালিয়ে থাকে আটক করা হয়। মো. সেলিম একই ক্যাম্পের বাসিন্দা।কক্সবাজার-১৪ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক হক বাংলা ট্রিবিউনকে জানান, উখিয়া ক্যাম্পে অভিযান চালিয়ে আটক সেলিমকে উখিয়া থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উখিয়া থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছেন মুহিবুল্লাহর ছোট ভাই হাবিব উল্লাহ।

