শিরোনাম
কুড়িগ্রামে সার ডিলার নিয়োগে অনিয়ম: গোপন তদন্ত রিপোর্ট, উপযুক্ত গোডাউন ছাড়াই চূড়ান্ত ডিলারশিপ জয় বাংলা স্লোগান আদালত প্রাঙ্গণে, আইনজীবীসহ গ্রেপ্তার ৩ ধর্ষণের অভিযোগে মোংলায় গ্রেফতার ২ মেহেন্দিগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জনের কারাদণ্ড, আটক ২২ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত বাকেরগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় গ্রাম পুলিশদের ইউএনও’র বিশেষ নির্দেশনা বেতন বৃদ্ধির দাবিতে উত্তরায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ মিছিল টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ‘মোর মানিকরে আইনে দেও’, সৌদিতে সন্তান হারিয়ে মায়ের আহাজারি

মেহেন্দিগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জনের কারাদণ্ড, আটক ২২

আপডেট: October 14, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অভিযোগে ২২ জনকে আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় অভিযান চালিয়ে প্রায় ৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মধ্যে ১৮ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপ্রাপ্তবয়স্ক চারজনকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাতে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এবং ক্ষেত্র সহকারী মনিরুল ইসলামের পরিচালনায় উপজেলার বিভিন্ন নদীতে এ অভিযান চালানো হয়। বুধবার সকালে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আদালত পরিচালনা করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শ্রীপুর ইউনিয়নের চরবগী গ্রামের জাহাঙ্গীর (৩৩) ও রাসেল সরদার (২০); দক্ষিণ উলানিয়ার লালগঞ্জ এলাকার মামুন (২২) ও বাবুল হোসেন (২০); জাঙ্গালিয়া ইউনিয়নের হাজিরহাট এলাকার সিরাজ খান (৬৫) এবং চর শেফালী এলাকার খলিল বেপারী (৪০); পটুয়াখালীর কলাপাড়া এলাকার মিলন হাওলাদার (৩০); আলীমাবাদ ইউনিয়নের মাছকাজি এলাকার মোহাম্মদ হোসেন (৩৫), হোসেন মোল্লা (২৫), মোহাম্মদ কবির (৩০) ও বেলাল হোসেন (২০); চরমহিষা গ্রামের জোবান (২০) ও সোহাগ (১৯); চরগোপালপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের সাগর শিকদার (২৩) ও আবুল কালাম (৩২); জালিরচর গ্রামের শাহীন (২০); এবং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের চর বউডুবা গ্রামের মনির হাওলাদার (২৫) ও জাকির তালুকদার (৩০)।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, রাতভর মেঘনা, গজারিয়া, তেঁতুলিয়া ও কালাবদর নদীতে অভিযান চালিয়ে ২২ জনকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মা ইলিশ রক্ষায় উপজেলার নদ-নদীতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network