মেহেরপুরে জামায়াতের ১০ নারী কর্মী আটক

আপডেট: October 11, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নাশকতার পরিকল্পনার অভিযোগে মেহেরপুরের মুজিবনগর থেকে জামায়াতের ১০ নারী কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাজিরাকোনা গ্রামের জামায়াত কর্মী ডলি খাতুনের বাড়িতে বৈঠকের সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের ইলিয়াছ হোসেনের স্ত্রী ডলি খাতুন (৩০), একই গ্রামের শহিদ মিয়ার স্ত্রী সাহিদা খাতুন (৬০), আঙ্গুর আলীর স্ত্রী ছানোয়ারা খাতুন (৩৫), জুলফিকার আলীর স্ত্রী নিলুফা খাতুন (৩৫), মিনারুল ইসলাম স্ত্রী রোকসানা খাতুন (৩১), হযরত আলীর স্ত্রী শেফালি খাতুন (৩৫), মনিরুল ইসলামের স্ত্রী বেদানা খাতুন (৩৫), রবিউল ইসলামের স্ত্রী তানিয়া খাতুন (২৫), রফিকুল ইসলামের স্ত্রী রমিয়া খাতুন (৩০) ও আরিফুল ইসলামের স্ত্রী সুরাইয়া খাতুন (৩০)।মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, জামায়াত কর্মী ডলি খাতুনের বাড়িতে জামায়াতের নারী কর্মীরা সরকারবিরোধী গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১০ নারী কর্মীকে বিভিন্ন প্রকার জিহাদি বইসহ আটক করা হয়। তাদের নামে নাশকতার পরিকল্পনার মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network