মোদিকে বাংলাদেশে আসতে দেয়া হবে না, ইসলামী দলগুলো হুঁশিয়ারি

আপডেট: March 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসতে দেয়া হবে না বলে ঘোষণা করেছে ইসলামি দলগুলোর নেতারা। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম চত্বরে এক বিক্ষোভ সমাবেশ থেকে তারা এ ঘোষণা দেন।

সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকাররম থেকে পল্টন হয়ে বিজয় নগর গেলে সেখানে পুলিশের বাধার মুখে পড়ে। পরে বিক্ষোভকারীরা আবার মিছিল নিয়ে বায়তুল মোকাররমে ফিরে আসে। সমাবেশে মাওলানা আব্দুর রব ইউসুফী, অধ্যাপক আহমদ আব্দুল কাদের, আহমদ আলী কাসেমী প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।এদিকে মিছিল ঘিরে পুলিশ আগে থেকেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network