১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

মোহাম্মদ এমরান এর কবিতা “আমি মরে গেছি”

আপডেট: এপ্রিল ১২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

“আমি মরে গেছি”
মোহাম্মদ এমরান

আমি মরে গেছি-
এই কথা শুনেও কি তুমি কাছে আসবেনা?
নাকি তুমিও দূরে রবে এই ভেবে পাছে
আমায়ও ধরেছে মরনব্যাধি করোনা!

আমি মরে গেছি-
এই কথা শুনেও কি তুমিও ওদের মতোই কাঁদবেনা?
নাকি নিশ্চিন্ত হবে এই ভেবে যে আপদটা বিদায় হলো বিপদটা কেটে গেলো-
না জানি হয়েছিল মরণব্যধি করোনা!

আমি মরে গেছি-
এই কথা শুনেও কি তুমি সেই মধুময় স্মৃতিগুলো ভাববেনা?
নাকি এই ভেবে তুলে দিবে পরের হাতে পাছে ছড়িয়ে পড়ে তোমারও দেহে অদৃশ্য ভাইরাস করোনা!

আমি মরে গেছি-
এই কথা শুনেও কি তুমি একটুও বিচলিত হবেনা?
নাকি শান্তনা নিবে এই ভেবে যে, যে যাবার সে চলে গেছে ভাগ্যিস আমারও হয়নি মরনব্যাধি করোনা!

আমি মরে গেছি-
এই কথা শুনেও জানি তোমার বুক কাঁপবেনা!
কারন- আমি যে তোমার প্রয়োজন ছিলাম প্রিয়জন ছিলামনা, ভাগ্যিস তোমার আগেই আমায় পেলো মরণব্যধি করোনা!

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network