ময়মনসিংহে লাগেজে তরুণীর লাশ উদ্ধার

আপডেট: November 9, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় লাগেজ থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গঙ্গাশ্রম এলাকায় ব্রিজের কাছে খয়েরি রঙের একটি লাগেজ থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী জানান, ওই তরুণীর বয়স ৩০ হতে পারে। এখন পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি।

নিহত তরুণী শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তার শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গোয়েন্দা পুলিশ সিআইডি ক্রাইমসিন টিম পৌঁছেছে। লাগেজের ভেতর থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।  লাগেজের ভেতরে ৫টি ইটও পাওয়া গেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

রামগোপালপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মো. রফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যরাই প্রতিবন্ধী তরুণীকে হত্যা করে এখানে মরদেহ ফেলে যেতে পারে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network