শিরোনাম
খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ

যশোরে ১০টি স্বর্ণের বারসহ দুজন আটক

আপডেট: December 4, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

যশোরে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এক কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) ভোরে কোতয়ালী থানার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহল দল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে যশোরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযাকালে দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করলে তাদের প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো এক কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজারমূল্য দুই কোটি ১০ লাখ ৬৬ হাজার ৭২ টাকা। এছাড়া উদ্ধার করা হয় ৩টি মোবাইল ফোন, ১টি ইয়ারবাড, ১টি পাওয়ার ব্যাংক ও নগদ ৮ হাজার ১৭২ টাকা।

আটক দুজনের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের ও হস্তান্তর করা হয়েছে। যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network