রাঙ্গাবালীতে জেলের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট: May 16, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর রাঙ্গাবালীতে শাকিল ভূঁইয়া (২৯) নামের এক জেলের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মৌডুবি ইউনিয়নের বাইলা বুনিয়া গ্রামের বাড়ির পাশের একটি মেহগনি গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত শাকিল একই এলাকার আনোয়ার ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শাকিলের বাড়ির সবাই ক্ষেতে মুগডাল তুলতে যায়। পরে ভাগ্নে জুবায়ের শাকিলকে মেহগনি গাছের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। এ সময় সে পরিবারের সবাইকে খবর দেয়। শাকিল নতুন ঘর তুলে ধারদেনায় জর্জরিত ছিলেন।রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network