রাজধানীতে করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেট: May 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ২৪ নং ওয়ার্ডের সভাপতি রুহুল কুদ্দুস তপন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৩ মে) সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন রুহুল কুদ্দুস তপন।নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে। অসুস্থ হাওয়ার আগ পর্যন্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করে গেছেন তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network